1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সংসদ সদস্যের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিরলে কর্দমাক্ত সড়ক সংস্কার: দুর্ভোগ শেষে স্বস্তিতে এলাকাবাসী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বন্যার শুরুতেই চায়না,দুয়াড়ি জালের বিরুদ্ধে অভিযান- জাল জব্দ-পুড়িয়ে ধ্বংস সখীপুরে মাদকবিরোধী অভিযানে দুই সহোদর আটক রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে অংশীজনের মতবিনিময় সভা রাজশাহীর পবায় নির্জন সড়কে মহিলাকে গলায় ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি সেনাবাহিনীর বিনামূল্যের মেডিক্যালক্যাম্পে হাজারো অসহায় মানুষ পেলো চিকিৎসা সেবা-ঔষধ লামার ফাঁসিয়াখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত বিরল মহিলা কলেজের সাবেক দুই অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি, লালমনিরহাটে শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান পানি কমে দীঘিনালায় ফিরছে স্বস্তি, ৫ দিন পর লংগদুর সাথে যান চলাচল শুরু মো. মঞ্জুর হোসেন ঈসার শয্যাপাশে বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার

সংসদ সদস্যের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিরলে কর্দমাক্ত সড়ক সংস্কার: দুর্ভোগ শেষে স্বস্তিতে এলাকাবাসী

reporter মোঃ লুৎফর রহমান,​বিরল(দিনাজপুর)
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ১:৪০ অপরাহ্ণ

জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন ব্যস্ততার মাঝেও নির্বাচনী এলাকার জনগণের দুর্ভোগের কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তাঁরই জরুরি ও বিশেষ নির্দেশনায় উপজেলার একটি কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী সড়ক দ্রুত ইট বিছিয়ে সংস্কার করা হয়েছে। সংসদ সদস্যের এই দ্রুত ও জনবান্ধব পদক্ষেপে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সড়কটিতে ফিরেছে স্বস্তি, অবসান ঘটেছে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের।
​জানা গেছে, বিরল উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিওপির মোড় থেকে দ্বীপনগর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কটি সাম্প্রতিক টানা বৃষ্টিতে সম্পূর্ণ কর্দমাক্ত হয়ে পড়েছিল। গত ৯ জুলাই (বৃহস্পতিবার) স্থানীয় এলাকাবাসী বিরল প্রেসক্লাবের সাংবাদিকদের সামনে যাতায়াতের চরম কষ্টের কথা তুলে ধরে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।
​বিষয়টি জানার সাথে সাথেই ঢাকার সংসদ অধিবেশন থেকেই অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি নির্বাচনী এলাকার মানুষের কষ্ট লাঘবে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসনকে সড়কটি মেরামতের কড়া নির্দেশনা দেন।
​এমপি মহোদয়ের নির্দেশনা পাওয়ার পরপরই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের (টিআর বরাদ্দ) অধীনে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। কর্দমাক্ত সড়কে পাকা ইট ও বালু বিছিয়ে রোলার ভাইব্রেশন রোলিংয়ের মাধ্যমে সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করে তোলে উপজেলা প্রশাসন।
​শনিবার (১১ জুলাই) স্থানীয় সংবাদকর্মীরা সড়কটি পরিদর্শনে গেলে স্থানীয় বাসিন্দারা বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন। সংসদ সেশনের ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের কষ্টের কথা মনে রাখায় এবং দ্রুত সড়কটি সংস্কারের ব্যবস্থা করায় এলাকাবাসী সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক-এর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সাথে তারা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও বিরল প্রেসক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
​উল্লেখ্য, এই সড়কটি দিয়ে দ্বীপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে। এছাড়া কৃষিপণ্য বাজারজাতকরণ এবং জরুরি চিকিৎসায় রোগী পরিবহনে গ্রামের বাসিন্দাদের এই সড়কের ওপরই নির্ভর করতে হয়।
​এ বিষয়ে বিরল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জানান, “মাননীয় সংসদ সদস্য মহোদয়ের বিশেষ নির্দেশনায় জনদুর্ভোগ কমাতে টিআর বরাদ্দ থেকে জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত করে প্রাথমিকভাবে চলাচলের উপযোগী করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com