1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, সংকটে তজুমদ্দিনের হাজারো জেলের জীবিকা পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা

পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ

reporter মো: রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ

টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় খুলনার যোগীপোল ইউনিয়নের বিভিন্ন এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় প্লাবিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন খান জাহান আলী থানা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল যোগীপোল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পানিবন্দি এলাকা পরিদর্শনকালে দেখা যায়, কয়েকটি স্থানে কৃত্রিমভাবে বাঁধ দিয়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারছিল না। এতে বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, বসতভিটা, রাস্তাঘাট ও কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে।পানি প্রবাহ স্বাভাবিক করতে ভেকু (এক্সেভেটর) দিয়ে বিভিন্ন ড্রেন ও খাল পরিষ্কার করা হয়। এ সময় যোগীপোল ৭ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া ও ৯ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধ এলাকায় অসহায় ও পানিবন্দি প্রায় ৭০০ পরিবারের মাঝে হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়। দুর্যোগের এই সময়ে খাবার পেয়ে দুর্গত পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। এক বার্তায় সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের পাশে তিনি সর্বদা থাকবেন। সাধারণ মানুষের যেকোনো বিপদে সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।পরিদর্শন ও খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও যোগীপোল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিএনপি নেতা আতাউর রহমান মোড়ল, জালাল ভূঁইয়া, শুকুর আলী হাওলাদার, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, শাহেদুজ্জামান, সেলিম মুন্সী ও বেল্লাল হোসেন প্রমুখ। এর আগে গত বৃহস্পতিবার যোগীপোল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেওয়া হয়। এ সময় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় এবং খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক হুরে জান্নাত। একই সাথে পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত বিভিন্ন স্লুইসগেট, খাল ও পানি চলাচলের পথ সরেজমিনে পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ।ত্রাণ বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশগুপ্ত, জেলা ত্রাণ কর্মকর্তা মো. আব্দুল করিম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম, দিঘলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্য, বিএনপি নেতা শাহজাহানসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং যোগীপোল ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com