1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, সংকটে তজুমদ্দিনের হাজারো জেলের জীবিকা পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

reporter সাইফুল ইসলাম, রামগড়
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় ৮৪জন ব্যক্তি,কে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম উপজেলার ১নং রামগড় ইউনিয়নের,কলসিরমুখ,অন্তুপাড়া,পৌরসভার ফাইদ্যা পাড়া- দারোগা পাড়া এলাকার ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন। এসময় তিনি পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা অব্যাহত থাকবে। প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা প্রদান করা হবে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন প্রশাসক মো. রেহান উদ্দিন, ইউনিয়ন সচিব মো. মিজানুর রহমান, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নরুল হুদাসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অপরদিকে একই দিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিসেস দ্বীল আল জান্নাতের নেতৃত্বে উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় ইউনিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  যে এই পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ১১৫জন,কে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com