1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
“দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে” -মুহাম্মদ আবদুর রব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, সংকটে তজুমদ্দিনের হাজারো জেলের জীবিকা পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা

“দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে” -মুহাম্মদ আবদুর রব

– নারায়ণগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

reporter মোঃ মাহবুবুর রহমান,নারায়ণগঞ্জ 
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব বলেছেন, বাংলাদেশের মূল সমস্যা আদর্শিক ও নৈতিক নেতৃত্বের সংকট। অন্যায়, অনাচার, দুর্নীতি, সন্ত্রাস, মাদক এবং অসৎ সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের কারণে দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি অর্জন করতে পারেনি। দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদের নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলার জন্য তিনি দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান।

গত শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে এবং জেলা তারবিয়াত সেক্রেটারি মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান।

এছাড়া কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এবং জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা পেশ করেন। প্রধান অতিথি মুহাম্মদ আবদুর রব বলেন, আদর্শিক ও নৈতিকভাবে নিজেদের গড়ে তোলার জন্য কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্যই সবচেয়ে বড় সম্পদ। এসবের অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে নিজেদের চরিত্র গঠন করতে হবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, সাংগঠনিক ও রাজনৈতিক শৃঙ্খলার অভাবে বিভিন্ন রাজনৈতিক দলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা জায়গা করে নিচ্ছে। ক্ষমতাসীন মহল প্রতিদিন চাঁদাবাজদের বহিষ্কার করলেও চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হচ্ছে না। কারণ তাদের মধ্যে আদর্শভিত্তিক নেতৃত্ব তৈরির কার্যকর কর্মসূচি নেই। এ পরিস্থিতি মোকাবিলায় জামায়াতে ইসলামী ইসলামের সুমহান আদর্শের আলোকে কর্মীদের গড়ে তুলছে।

তিনি সর্বস্তরে সাংগঠনিক মজবুতি অর্জনের মাধ্যমে অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে সাহসিকতার সঙ্গে ভূমিকা পালনের আহ্বান জানান।সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, অন্যায়, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সংগ্রাম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com