1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না.গঞ্জে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনা রেলস্টেশনে কোটি টাকার স্বর্নের বার সহ আটক যুবক বোয়ালখালীতে পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে নিখোঁজ যুবক মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বাঙ্গালহালিয়া বাজারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পানি নিষ্কাশণ ব্যাবস্থার উন্নতিকরণ কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ ফুলগাজীতে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আবদুল্লাহ সহ এনসিপি নেতৃবৃন্দ টানা বৃস্টিতে জোয়ারের পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় ভোলার বিভিন্ন রুটের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, দূর্ভোগে হাজারো মানুষ টেকনাফে বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে বসতঘর ছাই: অলৌকিকভাবে রক্ষা পেল ঘুমন্ত পরিবার” নালিতাবাড়ীতে মদের কার্টন রাখতে বাধা, মাদককারবারীদের হামলায় নারীসহ ৬ জন আহত দুর্যোগে ঘরবন্দি অসহায় মানুষের দুয়ারে দুয়ারে নেজাম উদ্দিন কোম্পানি, খাদ্য সহায়তায় স্বস্তি শতাধিক পরিবারের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না.গঞ্জে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা

reporter মো:কামরুল হাসান, নারায়ণগঞ্জ 
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, গাছের চারা বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিসহ সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com