1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভাই-বোনের ঋণের দায়ে বাড়ি দখলের চেষ্টা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কাশিমপুর থানায় লিখিত অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান বিবেকের মৃত্যু, মানবতার গুম—বুবি মায়ের মৃত্যু আমাদের কী শিক্ষা দিল? লামায় পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পিজিসিএলের সিদ্ধান্ত স্থগিত, স্বাভাবিক থাকছে বগুড়ার গ্যাস নেটওয়ার্ক বুয়েটে প্রকাশিত হলো ঢাকাবিষয়ক বিশেষ গ্রন্থ বিটুইন কেয়স অ্যান্ড কোহেশন: অ্যান এক্সপ্লোসিভ রি-ইমার্জেন্স অব ঢাকা মাতামুহুরীতে বিপদসীমার ওপর পানি: মেহেরনামায় বেড়িবাঁধ ভেঙে ঢল, ঝুঁকিতে পেকুয়া পৌরশহর ৮ জুলাই: ব্লকেডে লেখা এক জাগরণের দিন ইয়াংছায় পাহাড় ধসে ভেঙে গেল বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক নেজাম উদ্দিন কোম্পানি ভাই-বোনের ঋণের দায়ে বাড়ি দখলের চেষ্টা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কাশিমপুর থানায় লিখিত অভিযোগ রামুর কচ্ছপিয়ার তিতারপাড়ায় ভূয়া দলিলে দুর্গামন্দির দখলের ফন্দি ফাঁস,মন্দিরে নিজের নাম লিখে মালিকানা দাবি

ভাই-বোনের ঋণের দায়ে বাড়ি দখলের চেষ্টা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কাশিমপুর থানায় লিখিত অভিযোগ

reporter  শাহিনুর ইসলাম শাহীন
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় ভাই-বোনের নেওয়া ঋণের দায় চাপিয়ে বাড়ি দখলের চেষ্টা, ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোসাঃ নাছিমা (২৬) নামে এক নারী।

লিখিত অভিযোগে নাছিমা উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ওমানে বসবাসের পর দেশে ফিরে কাশিমপুরের মুলাচক্কর মহানগর স্কুলের পেছনে নিজ নামে ৫ শতাংশ জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। প্রায় এক বছর আগে তার ভাই-বোন অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা ধার নেন। পরবর্তীতে সেই টাকা পরিশোধ না হওয়ায় কয়েকজন ব্যক্তি তার ভাই-বোনের ঋণের দায় তার ওপর চাপিয়ে দিয়ে তার বাড়ি ও জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন।

অভিযোগে আরও বলা হয়, ঋণের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানালেও অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে চাপ দিয়ে আসছিলেন। একপর্যায়ে তার নিজ নামে থাকা জমি জোরপূর্বক দখল করে নেওয়ার হুমকিও দেওয়া হয়।

নাছিমার অভিযোগ, গত ৪ জুলাই ২০২৬ ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি তার বাড়িতে অনধিকার প্রবেশ করে তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দিলে তাকে প্রাণনাশ করা হবে বলে হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে তিনি জিএমপির কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগটি আমরা গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে অতি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com