1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান বিবেকের মৃত্যু, মানবতার গুম—বুবি মায়ের মৃত্যু আমাদের কী শিক্ষা দিল? লামায় পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পিজিসিএলের সিদ্ধান্ত স্থগিত, স্বাভাবিক থাকছে বগুড়ার গ্যাস নেটওয়ার্ক বুয়েটে প্রকাশিত হলো ঢাকাবিষয়ক বিশেষ গ্রন্থ বিটুইন কেয়স অ্যান্ড কোহেশন: অ্যান এক্সপ্লোসিভ রি-ইমার্জেন্স অব ঢাকা মাতামুহুরীতে বিপদসীমার ওপর পানি: মেহেরনামায় বেড়িবাঁধ ভেঙে ঢল, ঝুঁকিতে পেকুয়া পৌরশহর ৮ জুলাই: ব্লকেডে লেখা এক জাগরণের দিন ইয়াংছায় পাহাড় ধসে ভেঙে গেল বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক নেজাম উদ্দিন কোম্পানি ভাই-বোনের ঋণের দায়ে বাড়ি দখলের চেষ্টা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, কাশিমপুর থানায় লিখিত অভিযোগ রামুর কচ্ছপিয়ার তিতারপাড়ায় ভূয়া দলিলে দুর্গামন্দির দখলের ফন্দি ফাঁস,মন্দিরে নিজের নাম লিখে মালিকানা দাবি

সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার

reporter মোঃরফিকুল ইসলাম সোহাগ,সুনামগঞ্জ 
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চলন্ত ইঞ্জিলচালিত নৌকায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নৌকার মাঝি কান্দিগাঁও গ্রামের বাসিন্দা।

গত মঙ্গলবার বিকেলে ঐ ছাত্রী ঢাকা থেকে এসে ইজ্ঞিন চালিত নৌকায় করে শাল্লা উপজেলার ঘুঙিয়ারগাঁও তাঁর ভগ্নিপতির বাসায় বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি কান্দিগাঁও যাওয়ার সময় কান্দখলা হাওরে পৌঁছালে নৌকার মাঝি হেলিম মিয়া (১৯) ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন শুরু করে। তরুণীটির চিৎকার শুনে নৌকায় থাকা অপরযাত্রী পিন্টু চন্দ্র দাস এগিয়ে আসেন এবং এই মাঝির কবল থেকে ছাত্রীটি রক্ষা করেন। ভুক্তভোগী এই শিক্ষার্থী ঢাকার নর্দান বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ছাত্রী।

এই ঘটনায় রাতেই ছাত্রীটি বাদি হয়ে নৌকার মাঝি হেলিম মিয়া(১৯)কে আসামী করে শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬ । এই ঘটনায় পুলিশ আজ বুধবার দুপুরে শাল্লা থানা পুলিশ শহরের নৌকাঘাটে অভিযান চালিয়ে আসামী হেলিম মিয়াকে গ্রেফতার করে এবং বিকেলে তাকে সুনামগঞ্জ বিঞ্জ আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন না মঞবজুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপরে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com