1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত স্বামী আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
​তথ্য গোপন করে পাসপোর্ট তৈরির অভিযোগ: সুনামগঞ্জের সরকারি নারী চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের আবেদন ঘিওরে সরকারি খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে ৪ গ্রামের মানববন্ধন: পরিমাপ শেষে উচ্ছেদের আশ্বাস মুলাদীর ৭ নং কাজিরচর ইউনিয়নের রেইনট্রিতলা স্টিল ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফুলগাজী উপজেলা পরিষদে ২৬ ব্যাংক চেক মাধ্যমে প্রায় ৫১ লাখ টাকার জালিয়াতির অভিযোগ, তিন কর্মচারীর গ্রেফতার মোহনপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ রাজশাহীর সময় ও বাংলার বিবেক লক্ষ্মীপুরের প্রশাসনিক কর্মকর্তা সমিতির নবগঠিত কমিটির সভাপতি মনোয়ার হোসেনকে গণসংবর্ধনা কসবায় রিকভারি ব্যাংক কর্মকর্তার ওপর হামলা, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল  ঘোড়াঘাটে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ঘোড়াঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত স্বামী আটক

reporter মো. ফয়জার রহমান
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার স্বজনপুকুর গ্রামে স্বামীর খুন্তির আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মানিককে আটক করেছে পুলিশ।

আজ (৭ জুলাই) মঙ্গলবার রাত সাড়ে তিন টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মানিক খুন্তি দিয়ে তার স্ত্রী কুলসুমাকে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলে নিতহ হন। পরে স্থানীয়রা তাকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশের হাতে হস্তান্তর করেন। পরে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং অভিযুক্ত স্বামী মানিককে আটক করে। অভিযুক্ত মানিক একজন মাংস বিক্রেতা। অভিযুক্ত মানিক ও নিহক কুলসুমার তিনজন পুত্র সান্তান রায়েছে।

ফুলবাড়ী থানার এস আই আশিক বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com