1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
"উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ" মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ মুলাদী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নে সমবায়, কৃষি ও উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ ঠাকুরগাঁওয়ে আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু উন্নয়নের ছোঁয়া মেলেনি হোসনাবাদে, চার সড়ক কাঁচা থাকায় সীমাহীন জনদুর্ভোগ

“উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ” মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত

reporter মুকসুদপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ

“উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬
পালিত হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) দুপুরে মুকসুদপুর উপজেলা অডিটরিয়ামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে প্রথমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা অডিটরিয়ামের সামনে এসে শেষ হয় এবং পরে অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষা অফিসার মাহাতাব উদ্দীন এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান যে সকল ওয়াদা দিয়েছেন তা একটা একটা করে পূরণ করে চলছেন, পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রাম উন্নত হবে, গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেক জেলা এবং প্রতিটি জেলা উন্নত হলে আমাদের বাংলাদেশ উন্নত হবে এবং আমরা এগিয়ে যাব। এভাবে আমরা সকলেই উন্নত জীবন লাভ করব, সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সবার আগে আমাদের পল্লীকে উন্নত করে গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন আবিরুল ইসলাম সহকারী ভূমি মুকসুদপুর, আব্দুল্লাহ আল মামুন মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।
মিয়া মোঃ আরিফুর আজম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, মোঃ তারিকুর রহমান সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা,
প্রবীণ দাস জুনিয়র অফিসার মোঃ শহিদুজ্জামান পরিদর্শক পল্লী উন্নয়ন কর্মকর্তা
অনুষ্ঠান শেষে সমিতিতে বিশেষ অবদান রাখায় সাইদুল ইসলাম মুন্সি সাবেক চেয়ারম্যান বিআরডিবি মুকসুদপুর, সদস্য রওশন আলী, মামুনুল ইসলাম, রাসেল মুন্সি।
এর পূর্বে ২০২৫-২৬ইং অর্থ বছরে বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র ও দুঃস্থদের মাঝে অর্থ সহায়তা চেক প্রদান করেন। উপজেলা অনুষ্ঠান শেষে মোচনা ইউনিয়নের ৬১ আইকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন, ঢাকা যাওয়ার পথে মহারাজপুরে প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেন ও তাদের সাথে কুশল বিনিময় করেন এবং একটি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন ও জায়গা পরিদর্শন শেষে ঢাকা যাত্রা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com