1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নে সমবায়, কৃষি ও উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ ঠাকুরগাঁওয়ে আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু উন্নয়নের ছোঁয়া মেলেনি হোসনাবাদে, চার সড়ক কাঁচা থাকায় সীমাহীন জনদুর্ভোগ পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের মানসিক বিকাশে পটিয়ায় আল-হেরা ইসলামী একাডেমীর শিক্ষা সফর কাশিয়ানীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

reporter গোলাম মোওলা
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।৬ জুলাই সোমবার সকার ১১ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) পাঁচবিবির আয়োজনে সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা রিপন আহম্মেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পল্লী উন্নয়ন কার্যালয়ের মাঠ সহকারী এসএম মাসুম আলী, বিআরডিবি’র সুবিধাভোগী আব্দুল হক প্রমুখ।এর আগে একটি বর্নাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করেন। শেষে সফল সমবায়ীদের মাঝে চেক ও পুরুস্কার, বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com