আজ রোববার, ৫ জুলাই সকাল সোয়া ৭টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম *মোঃ সোহেল (২৭)।
পিতা: মোঃ আলমগির হোসেন প্যাদা
গ্রাম: দড়িচর খাজুরিয়া, ৭নং ওয়ার্ড
থানা: মেহেন্দিগঞ্জ, জেলা: বরিশাল
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে জনৈক দেলোয়ার বেপারীর চায়ের দোকানের সামনে ইট সলিং রাস্তার উপর অভিযান চালানো হয়।
এ সময় সোহেলের কাছে থাকা একটি নেভি ব্লু রঙের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কষ্টেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেটে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন* বলেন, “গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”