1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়া জেলার কাহালু থানার ছিনতাই মামলার ০৫ জন আসামী গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভা, কিশোরগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় দ্রুত ব্যবস্থা,কাজের অগ্রগতি দেখলেন এমপি বিলকিস ইসলাম হালুয়াঘাটে এমপি সালমান ওমর রুবেলের নিজস্ব অর্থায়নে গৃহহীন পরিবারকে ঘর উপহার আমার দলের কেউ মাদকের তদবীর করলে তাকে আজিবন বহিস্কার করা হবে বদলগাছী থানাকে মাদকমুক্তের মতবিনিময় সভায় এমপি হুদা। সোনারগাঁওয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম রাজশাহীতে স্বস্তি ভাঙল মুরগির বাজারে! চকরিয়ায় ‘ভিআইপি টাওয়ার’ নিয়ে কউকের অনুমোদন ও পৌরকর অনিয়মের অভিযোগ কুবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান পরিবেশন বালারহাট নাওডাঙ্গা ইউনিয়নে গ্রামবাসী ও প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযান জলঢাকায় বাসের চাপায় প্রাণ গেল কর্মজীবী নারীর

বগুড়া জেলার কাহালু থানার ছিনতাই মামলার ০৫ জন আসামী গ্রেফতার

reporter বায়েজিদ হোসেন
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ

বগুড়া জেলার কাহালু থানার মামলা নং-১৩, তারিখ- ১৮/০৬/২৬ ইং ধারা-৩৯২ পেনাল কোড ১৮৬০ এর ছিনতাই মামলার আসামীগন গ্রেফতার এড়াতে বগুড়া জেলায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৪ জুলাই ২০২৬ ইং তারিখ রাত্রি আনুমানিক ০১.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন চারমাথা বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ মাসুম বিল্লাহ (মিঠু) (৩৯), পিতা-মোঃ রেজাউল করিম, মাতা-মালেকুন্নেছা, সাং-পুরাতন বগুড়া মধ্যপাড়া, ওয়ার্ড নং-১৫, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই তারিখ রাত্রি আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার কাহালু থানাধীন হাইস্কুলরোড মুরুইল মেহেদী সু-স্টোর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৮), পিতা-মোঃ জোব্বার আলী, মাতা-মোছাঃ ওকিনা বিবি, সাং-ঢাকইর, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই তারিখ রাত্রি আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন চাপোলবা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ জাফর হোসেন (৪০), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-রুনা বেগম, সাং-পুরাতন বগুড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই তারিখ রাত্রি আনুমানিক ০৪.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন মধ্যপাড়া পুরাতন বগুড়া আসামীর নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করে উক্ত ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ রাশেদ হোসেন (২৮), পিতা-মোঃ আঃ রহমান, মোছাঃ সুফিয়া বেগম, সাং-পুরাতন মধ্যপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং একই তারিখ রাত্রি আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন ফুলদিঘী ফুলতলা আসামীর নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আবু হোরায়রা খন্দকার (মানিক) (৩০), পিতা-মোঃ সোলায়মান আলী, মাতা-মোছাঃ হামিদা বেগম, সাং-ফুলদিঘী ফুলতলা, ওয়ার্ড নং-১৩, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার কাহালু থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com