1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লালপুরে ভুয়া ডাক্তারকে আটক করলো শিক্ষার্থীরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

লালপুরে ভুয়া ডাক্তারকে আটক করলো শিক্ষার্থীরা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ণ

ইব্রাহিম হোসেন, লালপুর,নাটোর,প্রতিনিধিঃ নাটোরের লালপুরে মো.আরিফুল রহমান আনিছ নামে এক ভুয়া চক্ষু ডাক্তারকে আটক করেছে শিক্ষার্থীরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৭ টার দিকে উপজেলার গালর্স হাই স্কুল মাকের্টের বর্ণালী চশমা ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওই ভুয়া ডাক্তারকে আটক করে শিক্ষার্থীরা।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ওই ব্যক্তি তার নামের পাশে এম এল ও পি এবং বিএনএসবি সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালের চিকিৎসক বলে লিখেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ দিন ধরে তিনি নিজেকে চক্ষু চিকিৎসক হিসেবে দাবি করে সাধারণ রোগীদের কাছ থেকে লাখ লাখ হাতিয়ে নিয়েছেন। আমরা গোপনে জানতে পারি, তিনি কোনো ডাক্তার না, তার কোনো সার্টিফিকেট নেই। তবুও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে টাকা নিতেন। আজ আমরা শিক্ষার্থীরা তাকে হাতে নাতে আটক করেছি। পরে প্রশাসনকে বিষয়টি জানাই।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারি, একজন ভুয়া চিকিৎসককে তারা আটক করেছে। পরে ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসককে সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হয়। ওই ব্যক্তি চিকিৎসা বা ডাক্তারির কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি। এ কারণে তাকে এক মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com