1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
জাহাজী শ্রমিকদের অমিমাংসিত ১১ দফা দাবী আদায়ে লক্ষ্যে মতবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আত্মসমর্পনকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতি কর্তৃক অবসরজনিত সংবর্ধনা ও চেক বিতরণ জকিগঞ্জে বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের হানা পেলেন নানা অনিয়ম “জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬” পুঠিয়াকে পরাজিত করে দুর্গাপুর উপজেলা ফাইনালে আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নজরুল ইসলাম আজাদের বিশাল র‍্যালি, জনসমুদ্রে পরিণত মহাসমাবেশ উখিয়ায় ১০ হাজার ইয়াবা উদ্ধার বিজিবির অভিযানে মাদক রেখে পালাল চোরাকারবারি জনগনের আস্থার প্রতিদান দিবো- ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

জাহাজী শ্রমিকদের অমিমাংসিত ১১ দফা দাবী আদায়ে লক্ষ্যে মতবিনিময় সভা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ মে, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

মহাপরিচালক শ্রম অধিদপ্তরের মাধ্যমে নৌ-সেক্টরে সকল জাহাজ শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের নিকট বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে ১১ দফা অমিমাংসিত দাবী বাস্তবায়ন ও নৌ-সেক্টরে চলমান সংকট সমাধান এর দাবীতে গত ১৮ মে ২০২৪ সন্ধ্যা ৭টায় কর্ণফুলী নতুন ব্রীজ চত্বরে চট্টগ্রাম নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্রমিক নেতা এম নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও রেজাউল করিম সেলিমের সঞ্চালনায় সভায় ১১ দফা দাবীর বিষয়বস্তু তুলে ধরেন বক্তাগণ। উক্ত ১১ দফা সমূহ হল- ১. জাহাজী শ্রমিকদের মালিক কর্তৃক নিয়োগ পত্র, পরিচয় পত্র, সার্ভিস বুক প্রদান ও কল্যাণ তহবিল ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কন্টিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গঠন করতে হবে। ২. গত ৩০ মার্চ ২০২৩ এর গেজেট অনুযায়ী বকেয়া পাওনা সহ বেতন পরিশোধ করতে হবে। ৩. মৃত্যুকালীন ক্ষতিপূরণ ১২ লক্ষ টাকা প্রদান করতে হবে। ৪. ভারতগামী জাহাজী শ্রমিকদের ভারতের সীমানার ল্যান্ডিং পাস, পোর্ট ভিসা ও সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। ৫. বালুবাহী বাল্কহেড শ্রমিকদের উপর নৌ-প্রশাসনের হয়রানী, মিথ্যা মামলা বন্ধ করতে হবে। ৬. নৌ-পথে ডাকাতি, চাঁদাবাজি ও নৌ-প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে। ৭. নিরাপদে জাহাজ রাখার পোতশ্রয় নির্মান করতে হবে এবং চরপাড়া সী-বিচ পতেঙ্গা এলাকায় জাহাজের কিনারায় উঠানামার জন্য বন্দর কর্তৃপক্ষের পর্যাপ্ত ঘাটের ব্যবস্থা করতে হবে। ৮. মাস্টার, ড্রাইভারশীস পরীক্ষা সহ নৌ-পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএ এর সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হবে। ৯. চট্টগ্রামে সিরিয়ালের নামে জাহাজ মালিকদের সৃষ্ট সমস্যা সংকট তাদের নিজেদের ব্যাপার, যা জাহাজ মালিকদেরই সমাধান করতে হবে। ১০. সকল প্রকার জাহাজী শ্রকিকদের জন্য পোতশ্রয় নির্মাণ করে ইজারামুক্তভাবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ১১. বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে পেশকৃত ১১ দফার অমিমাংসিত দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

নেতৃবৃন্দ বলেন উল্লেখিত দাবি আদায়ের লক্ষ্যে জনমত সৃষ্টি এবং শ্রমিকদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। দ্রুত সময়ে দাবি মানা না হলে শ্রমিকদের কর্মবিরতি পালনসহ কঠিন আন্দোলনের প্রস্তুতি নিয়ে ঐক্যের ডাক দিতে হবে। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মো আলাউদ্দিন মাঝি, যুগ্ন সাধারণ সম্পাদক মো. নুরুল হোসেন, কার্যকরী সভাপতি মো: নুরুল আলম মাষ্টার, তৌসির সুকানী, মো. জাহাঙ্গীর,, জাফর সুকানী, মো: হারুন রশিদ মাষ্টার, বাশঁখালী উপজেলা নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন সভাপতি মো: আজগর হোসেন তালুকদার, পতেঙ্গা থানা জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: হাছান বাদশা, কোষাধ্যক্ষ তুহিন, সদস্য রবিউল হোসেন রবি, জেলা কমিটর সহ সভাপতি মো: ইদ্রিছ মোল্লা, রেদোয়ান সুকানী, জামাল সুকানী, মৌলানা নুরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com