1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শাহিনা শিকদার বনশ্রী মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শাহিনা শিকদার বনশ্রী মৃত্যু

reporter বিনোদন প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫২ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত চিত্রনায়িকা শাহিনা শিকদার বনশ্রী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

তথ্যটি নিশ্চিত করেছে নায়িকার পরিবার। শিবচরের মাদবরেরচর ইউনিয়নের মেয়ে বনশ্রী। ১৯৭৪ সালের ২৩ আগস্ট এই এলাকার শিকদারকান্দি গ্রামে জন্ম তার। ১৯৯৪ সালে ‘সোহরাব-রুস্তুম’ সিনেমার মধ্য দিয়ে রূপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ব্যবসাসফল হয় সিনেমাটি। পরিচিতি পান বনশ্রী। এরপর আরও ডজনখানেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়ক মান্না, আমিন খান, রুবেলের বিপরীতে নায়িকা হিসেবে দেখা গেছে বনশ্রীকে।

নব্বইয়ের দশকের ‘সোহরাব-রুস্তুম’, ‘মহাভূমিকম্প’সহ আলোচিত কয়েকটি ঢাকাই সিনেমার নায়িকা তিনি। শহুরে জীবনের নানা চড়াই-উতরাই শেষে তিনি ফিরে যান নিজ এলাকা মাদারীপুরের শিবচর উপজেলায়। অভাব-অনটন নিত্যসঙ্গী হয় তার। এক সময় শাহবাগে ফুলও বিক্রি করেছেন এই চিত্রনায়িকা। পরে সরকারি অনুদানের ২০ লাখ টাকা পেয়েছিলেন।

আর্থিক কষ্টে করোনাকালে ঢাকা ছেড়ে নিজ উপজেলায় শিবচর ফিরে গিয়েছিলেন বনশ্রী। প্রথমে ভাড়া ছিলেন। নানান জায়গায় ঘুরে ঠাঁই মিলেছিল আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে। ছেলে মেহেদী হাসান রোমিওকে নিয়ে সেখানেই থাকতেন তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com