1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঠাকুরগাঁওয়ে জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

ঠাকুরগাঁওয়ে জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ মার্চ, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক মো: দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের এসডিই মো: ময়দুল ইসলাম জনি, নির্বাহী প্রকৌশলী মো: গোলাম জাকারিয়া, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো: রাফিউল ইসলাম, জেলা আ’লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও প্রেস কাব সভাপতি মনসুর আলী, কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না প্রমুখ।

সভায় জেলা নদী রক্ষা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর পূর্বে সদর উপজেলার নারগুন-ফেরসাডাঙ্গী ব্রীজের তলদেশের নির্মানাধীন “শ্বেতপদ্ম রিসোর্ট” এর যাবতীয় কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করেন প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com