1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: খাদ্যমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা ফুলপুরে সংসদ সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত দুর্গাপুরে কলেজ সভাপতি পদ নিয়ে উত্তপ্ত শিক্ষাঙ্গন চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত একজন আলোকিত দেশপ্রেমিক সাইফুল হক এক গ্রামের আট শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সংবর্ধনায় সম্মানিত মেধাবীরা নারায়ণগঞ্জ সদরে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন – ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: খাদ্যমন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৩, ৬:১০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্ষমতায় থাকলে প্রতিটি খাতে উন্নয়ন হয়।

তিনি আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।

সাধন চন্দ্র মজুমদার আজ দুপুরে জেলার নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া, ভেড়ার খাবার ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারের বাস্তবমুখী কার্যক্রমে বাংলাদেশ এখন মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয়, সবজি উৎপাদনে দ্বিতীয়, ধান উৎপাদনে দ্বিতীয়, মাংস ও ডিম উৎপাদনেও সাবলম্বী হয়েছে। এটাই শেখ হাসিনার বাংলাদেশ -বঙ্গবন্ধুর বাংলাদেশ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন। বিষয়টি অনুধাবন করে উৎপাদন বাড়াতে মনোযোগী হয়েছে কৃষক। প্রধানমন্ত্রী কর্মসংস্থানের ওপর জোর দিয়েছেন।

মন্ত্রী বলেন, যারা ভেড়া পালন করবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভালোভাবে ভেড়া লালন পালন করার মাধ্যমেও কর্মসংস্থান তৈরি করা যায়। গ্রামীণ নারীরা অনেকেই সেলাই মেশিনের মাধ্যমেও আয়বর্ধক কাজে যুক্ত হয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করছেন।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন আলী।

অনুষ্ঠানে ২৯৭ নৃগোষ্ঠির সদস্যকে বিনামূল্যে ২টি করে ভেড়া, ২৭ কেজি করে ভেড়ার খাবার ও ভেড়ার ঘর তৈরির উপকরণ দেওয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫০ জনের মধ্যে ৬ লাখ টাকার চেক এবং সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ২৩ জনের মধ্যে জটিল রোগের চিকিৎসা বাবদ ১২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com