1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৩ বছরে মুলাদী-বাবুগঞ্জের উন্নয়ন দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

৩ বছরে মুলাদী-বাবুগঞ্জের উন্নয়ন দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, সরকারের ৫ মাস পূর্ণ হলো মাত্র। ইতোমধ্যে বরিশাল-৩ মুলাদী-বাবুগঞ্জ আসনের উন্নয়নে মেগা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। মীরগঞ্জ সেতুর কাজ চলমান। এছাড়াও আবুপুর-মৃধারহাট সেতু বাস্তবায়নে যথাযথ কর্তৃপক্ষকে ডিওলেটার দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে মহান সংসদেও আলোচনা হয়েছে। তিনি বলেন বরিশাল-৩ আসনের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে বক্তব্য দেয়ার পর নদী ভাঙ্গনে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য খাতে বিশেষ নজর দেয়া হয়েছে। জয়নুল আবেদীন এমপি বলেন, মাদক নিয়ন্ত্রণে কঠোর হতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় ঢাকাস্থ মুলাদী উপজেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ১৯ জুলাই রবিবার সংসদ সদস্যের ইস্টান প্লাজার কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ মুলাদী উপজেলা জাতীয়তাবাদী ফোরামের কার্যকরী সভাপতি মোঃ ফারুক হোসেন মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ও মুলাদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী ইকবাল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খসরু, মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মুলাদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট তরিকুল ইসলাম দীপু মোল্লা, মশিউর রহমান মাসুদ, মোশাররফ হোসেন ঢালী,  মুলাদী পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান বাচ্চু  উপজেলা বিএনপি এবং ঢাকাস্থ মুলাদী উপজেলা জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com