1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব হোসেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডাঃ সাইয়েদুর রহমান বরিশালের সিভিল সার্জন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন পটুয়াখালীতে দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম, প্রশাসনের সহায়তায় চলছে চিকিৎসা ৯ম পে-স্কেল: জাতি কী এবার ঘুষের অভিশাপ থেকে মুক্তি পাবে? বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সঙ্গে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দারুস সালাম শাখা বিএনপি’র উদ্দ্যেগে ‘বিনামূল্যে মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ দক্ষিণ আইচায় করাত কলের তিনটি  ট্রান্সফরমার চুরি

২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব হোসেন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৪, ৬:২৯ অপরাহ্ণ

নাহিদা আক্তার পপি: সরকারি প্রতিষ্ঠানসমূহে সুশাসন সংহতকরণ এবং দুর্নীতি বিরোধী সংস্কৃতি গড়ে তোলা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সরকার প্রতিবছর জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৩-২৪ অর্থবছরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব হোসেন-কে এই বছর জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল-এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।

২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মহোদয় সচিব মো: মাহবুব হোসেন-কে অভিনন্দন জানান এবং একইসাথে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা- কর্মচারীদের ভবিষ্যতে আরো ভালো করে কাজ করার নির্দেশনা দেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব হোসেন তাঁর বক্তৃতায় মন্ত্রণালয়ের কর্মরত সকলকে তাঁদের দায়িত্বশীল আচরণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও একইভাবে কাজের প্রতি আন্তরিক থাকতে বলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ আবদুর রহিম খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন এনডিসি-সহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com