দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সদস্য ও ২ নম্বর সাতনালা ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এ. কে. এম ফজলুর রহমান দুলালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ১৫ জুলাই।
অকালপ্রয়াত এই জননন্দিত নেতার প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। একই সাথে মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা যায়, অধ্যক্ষ এ. কে. এম ফজলুর রহমান দুলাল তাঁর জীবদ্দশায় সাতনালা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জনগণের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। এলাকার শিক্ষা প্রসারেও তাঁর অনন্য অবদান রয়েছে; তিনি চিরিরবন্দরের ইছামতি মহিলা ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ জুলাই উপজেলার বিভিন্ন স্থানে ও মরহুমের পারিবারিক উদ্যোগে মিলাদ মাহফিল এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, চিরিরবন্দরের সাধারণ মানুষের অধিকার রক্ষা, সমাজসেবা এবং এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে ফজলুর রহমান দুলালের অবদান চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব লায়ন সালাম মাহমুদ ও অর্থ সম্পাদক হাফিজ রহমান তার রুহের মাগফেরাত কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা