1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
১০ ঘণ্টার মোটরসাইকেল যাত্রার শেষ ধুনটে  গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

১০ ঘণ্টার মোটরসাইকেল যাত্রার শেষ ধুনটে  গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ

লালমনিরহাট সীমান্ত থেকে প্রায় ১০ ঘণ্টা মোটরসাইকেলে ১০ কেজি গাঁজা বহন করে বগুড়ায় পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় বগুড়া। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গত রোববার (১৯ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত ধুনট উপজেলার শৌলমারী দক্ষিণপাড়া এলাকায় জনৈক সোহেল রানার বাড়ির সামনে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এ সাফল্য অর্জন করে ডিএনসি। গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গেন্দুকুড়ি এলাকার মো. নূর নবী খন্দকার জিকু (৪০) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ এলাকার মো. মিলন মিয়া (২৪)।

ডিএনসি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, লালমনিরহাট সীমান্ত থেকে একটি বড় মাদকের চালান মোটরসাইকেলে করে বগুড়ায় আনা হচ্ছে। তথ্যের ভিত্তিতে ধুনট উপজেলার শৌলমারী দক্ষিণপাড়া এলাকায় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালানো হলে একজনের ট্রাভেল ব্যাগ থেকে ৫ কেজি এবং অপরজনের বহন করা সিনথেটিক বস্তা থেকে আরও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত দুটি বাজাজ পালসার-১৫০ মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা নিয়মিত সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাচার করতেন। এই মাদক চালানের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক পাচারকারীরা কৌশল পরিবর্তন করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের কারণে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হচ্ছে। সীমান্তভিত্তিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে। সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারি, পরিবহনকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com