রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ (১৬–১৮ আগস্ট) এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৬ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সালমান ওমর।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, "আমরা সবাই সমন্বিতভাবে মাছ চাষে এগিয়ে এলে স্থানীয় ও জাতীয় চাহিদাপূরণের পাশাপাশি তা বাজারেও সফলভাবে বাজারজাত করা সম্ভব হবে। এতে করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর হবে।"
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মাহাবুব রহমান, হালুয়াঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়, হালুয়াঘাট থানা ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম, হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ, হালুয়াঘাট পৌরসভা আহ্বায়ক হানিফ সাকের উল্লাহ, এবং হালুয়াঘাট উপজেলা বিএনপি আহ্বায়ক আসলাম মিয়া বাবুল।
এছাড়াও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ মাছ চাষি ও মৎস্য খাতের অংশীজনরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভা শেষে সফল মৎস্য চাষিদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা