1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সৈয়দপুরে উপজেলা প্রশাসনের আলোচনা সভা,শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কক্সবাজারে নারীর দেহে বিশেষ কৌশলে লুকানো ১,৫০০ ইয়াবা উদ্ধার, আটক ১ বাগমারায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা  ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন মোহনপুর উপজেলায় জুলাই দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা  ঠাকুরগাঁওয়ে তরুণীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রশংসিত আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলিম মেম্বার পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান বাঘা থানার ওসির সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন অধিনায়ক মেজর হাফিজ দুই দিনের ব্যবধানে জোড়া সম্মাননা পেলেন এশিয়ান টিভির রিপোর্টার ইরফান

সৈয়দপুরে উপজেলা প্রশাসনের আলোচনা সভা,শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

reporter রাজু আহমেদ
calendar প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ

জুলাই শহীদ দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বক্তারা বলেন,জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র,ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।তাঁদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সৈয়দপুর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন,সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা,জেলা বিএনপির সভাপতি আলহাজ আবদুল গফুর সরকার,সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন,জুলাই শহীদ সাজ্জাদের পিতা,উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ,এনসিপির জাবেদ আত্তারী,উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজুসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় দেশের শান্তি,সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com