1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
সিলেটে যে ভাইরাসে মিললো দুই প্রা ণ হা নি র খবর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলপুরের পয়ারীতে রিফাতের পক্ষে গণজোয়ার মানিকগঞ্জে পদ্মা-যমুনার চরপথে মাদকের চালান, বিপদের মুখে তরুণ সমাজ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জেএমএস শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন গোবিন্দগঞ্জে শ্বশুরবাড়িতে ১৬ লাখ টাকার গয়না চুরি পুত্রবধূ পলাতক, মা-বাবা গ্রেপ্তার জন্ম ও মৃত্যু নিবন্ধনে রংপুর বিভাগে শীর্ষে বিরল, শ্রেষ্ঠ ইউএনও রেজাউল ইসলাম চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা রাজস্থলীতে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩ মুক্তাগাছায় এসএসসি-দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা তিতাসে নতুন গ্যাসের যাত্রা, উৎপাদনে যুক্ত হলো ২৮ নম্বর কূপ ব্রাহ্মণবাড়িয়ায় বিজিএফসিএলের উদ্যোগে গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন

সিলেটে যে ভাইরাসে মিললো দুই প্রা ণ হা নি র খবর

reporter সাদিক হোসেন এপলু বিশেষ প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ

সিলেট বিভাগে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৫৬৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬১ জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হামের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিলেট বিভাগে হাসপাতালে বর্তমানে মোট ৫৮৯ জন সন্দেহজনক রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২২৫ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৭২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১২ জন ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন রোগী ভর্তি আছেন।

বিভাগের অন্যান্য হাসপাতালের মধ্যে সর্বোচ্চ ৭৭ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৯ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে গোলাপগঞ্জে ৮ জন, বিয়ানীবাজারে ৫ জন, কোম্পানীগঞ্জ ও বিশ্বনাথে ৩ জন করে, গোয়াইনঘাট ও ফেঞ্চুগঞ্জে ২ জন করে এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৫৩ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৮৫ জন সিলেট জেলায় এবং ৩৫৭ জন সুনামগঞ্জ জেলায় শনাক্ত হয়েছেন। এছাড়া মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন হাম রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে হবিগঞ্জের দুজন রুবেলা রোগে আক্রান্ত।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে বিভাগে নতুন করে আরও ১৬১ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন এবং রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন নতুন রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com