উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলা। এই জেলায় রয়েছে অর্থনীতি অঞ্চল,শিল্পাঞ্চল,নৌ পথ,রেলপথ। সিরাজগঞ্জের ব্যবসা-বাণিজ্য,তাঁতশিল্প, কুটিরশিল্প,হস্তশিল্প ও মৃৎশিল্পসহ জেলার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল,আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৪ জুলাই) সকালে শহরের এস.এস রোডস্থ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময় সভায় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস,ভাইস প্রেসিডেন্ট মো.কাদের শেখ,ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা,মো: আবুল হাশেম আবু সহ চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ,জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী,উদ্যোক্তা এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিরা।
বক্তারা বলেন,সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্প,কুটিরশিল্প, হস্তশিল্প ও মৃৎশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।আধুনিক প্রযুক্তির ব্যবহার,দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি এবং প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করা গেলে এ খাতগুলো আরও সমৃদ্ধ হবে।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন,সিরাজগঞ্জের ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষা,ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে চেম্বার সর্বদা কাজ করে যাচ্ছে। উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জেলার শিল্প ও ব্যবসাকে আরও এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন,এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের আগ্রহ ও সম্পৃক্ততা সিরাজগঞ্জের জন্য অত্যন্ত ইতিবাচক। তাদের অভিজ্ঞতা,কারিগরি সহায়তা ও সম্ভাব্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে জেলার শিল্প,অবকাঠামো, কর্মসংস্থান এবং বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস বলেন,ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা যত বাড়বে ততই জেলার অর্থনীতি শক্তিশালী হবে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে এ ধরনের মতবিনিময় ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিনির্ভর উৎপাদন, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প নেই। এডিবির মতো প্রতিষ্ঠানের সহযোগিতা সিরাজগঞ্জের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়ক হবে।
এসময়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিরা সিরাজগঞ্জের শিল্প ও ব্যবসার সম্ভাবনার প্রশংসা করে বলেন,তাঁতশিল্প,কুটিরশিল্প,হস্তশিল্প এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে প্রয়োজনীয় তথ্য,পরিকল্পনা ও সমন্বয়ের ভিত্তিতে ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের সুযোগ রয়েছে। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা