1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিংড়ায় কঠোর নিরাপত্তা বলায়ে ৮১ টি পূজা মন্ডবে দুর্গোৎসব শুরু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

সিংড়ায় কঠোর নিরাপত্তা বলায়ে ৮১ টি পূজা মন্ডবে দুর্গোৎসব শুরু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ

মাসুদ রানা, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় এবছরে কঠোর নিরাপত্তা বলায়ে ৮১ টি পূজা মন্ডবে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। গত ৯ অক্টোবর বুধবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম এ শারদীয় দুর্গোৎসব শুরু হয়। গতবারের চেয়ে এবার পূজা মন্ডবের সংখ্যা কমেছে ১২টি। গতবছর ৯৩ টি পূজা মন্ডবের আয়োজন ছিল। তবে ক্ষুদ্রনৃগোষ্ঠী সমাজে আর্থিক সংকট ও সরকার পরির্বতনের প্রভাবে নিরাপত্তা শংকায় পূজা মন্ডবের সংখ্যা কমেছে এমন মন্তব্য করেছেন আয়োজকরা। এদিকে প্রতিটি মন্ডবে সিসি টিভির আওতায় কঠোর নিরাপত্তায় পূজামন্ডব মনিটরিং করছেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

পূজাকে ঘিরে সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে এখন চলছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল ও উলুধ্বনিতে পূজা মন্ডবে মন্ডবে শুরু হয়েছে সাজ সাজ রব। প্যান্ডেল ও আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে প্রতিটি মন্ডব।
আগামী ১৩ অক্টোবর রবিবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে ৫দিন ব্যাপী এই উৎসবের শেষ হবে। এ বছর দেবী দুর্গা মর্তে আগমন করবেন দোলায় আর ঘোড়ায় চড়েই তিনি ফিরে যাবেন স্বর্গলোকে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁন মোহন হাওলাদার ও সাধারন সম্পাদক তাপস সরকার জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর থেকে সরকারী অনুদান হিসাবে প্রতি বছরের মত এবছরও ৫০০শত কেজি চাল (ডিও) পাওয়া গেছে যা স্বস্ব মন্ডবের সভাপতি, সাধারন সম্পাদকের কাছে পৌছে দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি পরিবারের পক্ষ থেকে প্রতিটি মন্ডবে ৩ টি করে শাড়ী উপহার হিসাবে পেয়েছি। তারা আরো জানান, সরকার পরির্বতনের প্রভাবে নিরাপত্তার শংকায় এবছর ১২টি পূজামন্ডবের সংখ্যা কমেছে। এসব পূজা মন্ডব বেশির ভাগ ক্ষুদ্রনৃগোষ্ঠী সমাজের। একারনে তাদের আর্থিক সমস্যাও বড় সমস্যা বলে জানান তারা। প্রশাসনের পাশাপাশি বিএনপি ও জামাতের নেতাকর্মীরা সহযোগতিা করছেন। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছি। সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি আমরা কমিটি গঠন করে মাঠে রয়েছি।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আ.ব.ম আমান উল্লাহ্ ও সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তার কথা ভেবে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা মতবিনিময় করেছি। প্রতিটি মন্ডবে আমাদের নেতাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা স্বেচাছাসেবকের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকেও সহযোগিতা করছি।

সিংড়া থানা অফিসার ইনর্চাজ মোঃ আসমাউল হক জানান, উপজেলার সবগুলো মন্ডবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্ডবে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা জানান, প্রতিটি মন্ডবে পুলিশ, আনসার-ভিডিপি মোতায়েন করা হয়েছে। তারা সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। এছাড়া র‌্যাবের পাশাপাশি এবছর সেনাবাহিনীও মাঠে আছে। রাজনৈতিক নেতাকমীরা আমাদেও পাশে থেকে সহযোগিতা করছেন। আমরা আশা করছি আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকবে এবং সনাতন ধর্মালম্বীরা স্বতর্স্ফুতভাবে পূজা পালন করতে পারবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com