টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ছোট মৌশা অরুণোদয় স্টুডেন্টস ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে ছোট মৌশা স্কুল মাঠে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, ছোট মৌশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ হোসেন, ইউপি সদস্য কবির হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলাম, দাড়িয়াপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল হাসান সুজন, দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ মনির, স্বপন আহমেদ, আজিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়া বর্তমান সমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। তরুণ প্রজন্মকে এসবের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, মাদক ক্রেতা এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ঐক্যের মাধ্যমেই মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ করা সম্ভব। এজন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা