1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক, যাত্রাবাড়ী থানায় অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা নাগরপুরে নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ইয়াবা ও ইস্কাফ সিরাপ জব্দ বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি ড.শফিকুল ইসলাম মাসুদ জামালপুরে পরীক্ষার দিন মেধাবী স্কুলছাত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা দুর্গাপুরে অর্থের বিনিময়ে পদ বানিজ্য- আ’লীগ পুনর্বাসনের অভিযোগ রবিউল ও ইব্রাহিমের নেতৃত্বে জুয়ার আসর, ম্যানেজ সীতাকুণ্ড থানার ওসি অভিযোগ এলাকাবাসীর ‎বকশীগঞ্জে সাধুরপাড়ায় কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সুপারি বাগানে গোপনে গাঁজা চাষ, ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪টি গাঁজা গাছ জব্দ

‎সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক, যাত্রাবাড়ী থানায় অভিযোগ

reporter ‎মল্লিক জামাল
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৬, ২:০১ অপরাহ্ণ

‎রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নয়ারনগর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন তিন সাংবাদিক। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
‎অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১ জুলাই ২০২৬ সন্ধ্যা প্রায় ৭টার দিকে একটি কারখানায় ভাঙচুর ও লুটপাটের ঘটনার সংবাদ সংগ্রহে যান দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরী, তার সহকর্মী মো. সাগর এবং রাজধানী টেলিভিশনের প্রতিনিধি মো. সাজিব।
‎অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাস্থল থেকে ফেরার পথে কাজলা ফাতেমা মসজিদ সংলগ্ন এলাকায় অভিযুক্ত মো. ইমন হোসেন-এর নেতৃত্বে ২০–৩০ জনের একটি দল সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় লাঠিসোঁটা ও লোহার রড ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
‎এতে প্রিয়া চৌধুরীসহ অপর দুই সাংবাদিক আহত হন। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রিয়া চৌধুরীর গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, একটি রিয়েলমি মোবাইল ফোন, সাংবাদিক মো. সাজিবের ব্যবহৃত ক্যামেরা এবং মো. সাগরের একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করে।
‎ভুক্তভোগীদের দাবি, ঘটনাকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে চিকিৎসা গ্রহণ শেষে তারা যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
‎এ বিষয়ে হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
‎উল্লেখ্য, অভিযোগে উল্লিখিত বিষয়গুলো অভিযোগকারীর দাবি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com