1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শ্রীনগরে মোবাইল কোর্টে ১২০ পিস নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, আগুনে ধ্বংস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কক্সবাজারে নারীর দেহে বিশেষ কৌশলে লুকানো ১,৫০০ ইয়াবা উদ্ধার, আটক ১ বাগমারায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা  ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন মোহনপুর উপজেলায় জুলাই দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা  ঠাকুরগাঁওয়ে তরুণীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রশংসিত আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলিম মেম্বার পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান বাঘা থানার ওসির সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন অধিনায়ক মেজর হাফিজ দুই দিনের ব্যবধানে জোড়া সম্মাননা পেলেন এশিয়ান টিভির রিপোর্টার ইরফান

শ্রীনগরে মোবাইল কোর্টে ১২০ পিস নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, আগুনে ধ্বংস

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নিষিদ্ধ মৎস্য আহরণ সরঞ্জামের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১২০ পিস নিষিদ্ধ ফিক্সড ইঞ্জিন (চায়না দুয়ারি) জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
গত বুধবার (১৫ জুলাই ২০২৬) শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জামাই বাজার এলাকার একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে সার্বিক সহযোগিতা করে শ্রীনগর থানা।
অভিযানটি শ্রীনগর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় কারখানা থেকে ১২০ পিস নিষিদ্ধ ফিক্সড ইঞ্জিন (চায়না দুয়ারি) জাল জব্দ করা হয় এবং তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়া, নিষিদ্ধ জালের ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করতে ঘটনাস্থলে লিফলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ রোধে এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com