1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
" শুধুই ধোঁকাবাজি " - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন চুয়াডাঙ্গা সদরে এডিপির আওতায় সাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ গাজীরভিটায় আশিক মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদ: প্রকৃত ঘটনা আড়ালের অপচেষ্টার অভিযোগ

” শুধুই ধোঁকাবাজি “

reporter জামান ভূঁইয়া,  নারায়ণগঞ্জ
calendar প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ

সংস্কার সংস্কার বলে শুধু
করছে এখন ভণ্ডামি ,
এ ভাবে চলতে থাকলে
বাড়বে আরো গুণ্ডামি !

মানুষ এখন বুঝে গেছে
আপনারা কি চান ,
আপারা যে গদির আশায়
গাইছেন শুধু গান ।

শহীদের কথা ভাবলেননা
করলেন নতুন দল ,
নাই যে কোন সহানুভূতি
নাই চোখে জল !

শহীদের রক্তে দাড়িয়ে কেন
করলে আজ দল গঠন ,
আপনাদের কথায় উঠে বসে
মরছে সবাই যখন তখন ।

ধোঁকা দিয়ে করলেন শুধু
কোটার আন্দোলন ,
সেই কথা এখন জেনেগেছে
দেশের জনগণ ।

শহীদের মা কাঁদছে শুধু
হারিয়ে তার ছেলে ,
শান্তি একটু পাবেন মা
কোথায় তারা গেলে ?

ধোঁকা দিয়ে করবে কতো
আরো চালাকি ,
জাড়ি ঝুড়ি করবে তোমরা
আছে কতো বাকী !

লুটপাট করছেন কত
করছেন কত খুন ,
জনগণ আরো বুঝতে পারছে
আপনাদের কত গুণ !

কোটি টাকা করছেন কামাই
করছেন গাড়ী বাড়ী ,
আহতরা আজ কাঁদছে দেখেন
হাত-পা হারি ।

কংকালসার দেহ এখন
ফেলছে চোখের জল ,
না খেয়ে শরীরে তাদের
নাইতো কোন বল ।

ধোঁকার মাঝে চলছে দেখ
আমাদের এই দেশ ,
আর কিছুদিন চললে এমন
হবে সব শেষ !

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com