অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস। গতকাল শুক্রবার (১০ জুলাই) দুপুরে শহরের জর্জ কোর্ট এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন এমরান গাজি ও জয়নাল আবেদিন। এ সময় তাঁদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আদনান আরিফ রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জজ কোর্ট এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনে স্পেয়ার চাকার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে লক্ষ্মীপুর হয়ে নেত্রকোনায় নেওয়া হচ্ছিল। আটক এমরান গাজির বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক ঘোষণার প্রতিনিনিধিকে আরো জানান, মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা