সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাসান।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে অংশগ্রহণ করেন, লক্ষ্মীপুর পুলিশ সুপার( এসপি) মোঃ আবু তারেক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব রূপক চন্দ্র পাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব এহসানুল হক।