অদ্য ০৩ জুলাই ২০২৬ ইং তারিখ র্যাব-১২, সিপিএসসি বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা টু ঠাকুরগাঁওগামী হানিফ পরিবহনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে বহন করিয়া আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৩ জুলাই ২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ১৪.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন ফুলদিঘী সাকিনস্ত সিয়েস্তা হোটেল এর বিপরীত পাশে ঢাকা টু ঠাকুরগাঁওগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত ১। আমিনা খাতুন (৩৫), পিতা-শামসুল হক, স্বামী-বাবুল হোসেন, স্থায়ী সাং-পাঁচতুপি দুলাল চেয়ারম্যানের বাড়ির পাশে, থানা-ধুনট, জেলা-বগুড়া (বর্তমান সাং-উত্তরা ১০নং সেক্টর বালুরমাঠ, থানা-তুরাগ, জেলা-ডিএমপি)কে ৯৫০(নয়শত পঞ্চাশ গ্রাম) নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি এন্ড্রয়েড মোবাইল ও ০২টি সিম জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়। একই তারিখ ১৭.৪৫ ঘটিকায় পৃথক অভিযানে বগুড়া জেলার শেরপুর থানাধীন নাইশিমুল বাজারে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত নির্মল (৪০), পিতা-নিখিল চন্দ্র, সাং-করিমপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে ০৪ কেজি ২০০ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি এন্ড্রয়েড মোবাইল ও ০২টি সিম জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা