ঐতিহাসিক ৫ আগস্ট (৩৬ জুলাই) উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জেলার একমাত্র শহীদ আব্দুল মজিদকে স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলার নাকাপার রসুলপুর গ্রামে শহীদ মোঃ মজিদ হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীল আল জান্নাত, রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মি. ওবাইন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া (মিঠু), পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল মজিদের আত্মত্যাগ গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা