
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগের নেতাদের আগমন উপলক্ষে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তাঁদেরকে স্বাগত জানান। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজ সম্রাট রাজশাহী বিভাগের নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর সংগঠনের সভাপতি রফিকুল আলম কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সকল সদস্যকে ফুলের মালা পরিয়ে দেন।
সংগঠনের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে এবং মো. শাহজাহান সিরাজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি कर्मचारी সমিতির প্রধান উপদেষ্টা এমএ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি করর্মচারী সমিতির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন হাওলাদার এবং বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর হোসেন খান। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি নাসির উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আব্দুর রহিম, নূর মোহাম্মদ, মশিউর রহমান লাভলু ও দ্বীল মোহাম্মদ। এছাড়া অতিরিক্ত মহাসচিব রাশেদুল আলম ও আবদুল গাফফার; যুগ্ম মহাসচিব আবদুল মতিন, মো. সোহেল মিয়া ও মেহেদী হাসান সুমন; সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ও ফিরোজ মিয়া; অর্থ সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক পলাশ আহমেদ এবং প্রচার সম্পাদক পলাশ চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে রাজশাহী বিভাগের নেতারা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে রাজশাহী সফরের আমন্ত্রণ জানান। কেন্দ্রীয় কমিটি সানন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করে এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা