গোপালগঞ্জের মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ আজিজ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিন প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।