1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাহে রমজান উপলক্ষে ইউপি চেয়ারম্যান আবু ছালেহ'র শুভেচ্ছা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

মাহে রমজান উপলক্ষে ইউপি চেয়ারম্যান আবু ছালেহ’র শুভেচ্ছা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪, ৫:০৫ অপরাহ্ণ

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার ০৬ নং এওচিয়া ইউনিয়ন বাসিকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান মোঃ আলহাজ্ব আবু ছালেহ্।পবিত্র এ মাসটি উপলক্ষে আজ ১২ মার্চ ২০২৪ মঙ্গলবারে দেওয়া এক বাণীতে তিনি তার ইউনিয়ন বাসিকে শুভেচ্ছা জানান।বাংলাদেশের আকাশে এদিন চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার থেকে রমজান মাস শুরু হয়েছে।

বাণীতে চেয়ারম্যান আলহাজ্ব আবু ছালেহ্ মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক পরম করুণাময় আল্লাহতাআলার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়।কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ।

মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে। এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়।বাণীতে তিনি আরও বলেন,আমি ইউনিয়ন বাসিকে রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অকল্যাণ পরিহার করে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতার আহ্বান জানাই ।

আসুন, আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ,ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তৌফিক দান করুন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com