লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মান্দারী ক্লাব রেজিঃ নং লক্ষী-৬০৪/২০২২ শনিবার (১৮ জুলাই) ক্লাবের প্রেসিডিয়াম মেম্বারদের নিয়ে এক জরুরী সভার আয়োজন করা হয় লক্ষীপুর কাচ্চি ডাইন রেষ্টুরেন্টে।উক্ত জরুরী সভায় প্রেসিডিয়াম সদস্য গন বক্তব্য রাখেন। সভায় সকল প্রেসিডিয়াম সদস্যদের সম্মতিক্রমে মোঃ মিজানুর রহমান (বাবলু) কে পুনরায় সভাপতি নির্বাচিত করেন।
এবং সকল প্রেসিডিয়াম সদস্যদের সম্মতিক্রমে জাহিদুর রহিম কে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করেন আগামী দুই বছরের জন্য.।
আগামী ৩০শে আগস্ট এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দেওয়ার জন্য আজকের এই মতবিনিময় সভায় নির্দেশনা দেওয়া হয় ,সভাপতি মন্ডলীর সদস্যদের কে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাধারণ সভা আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি সর্বসাধারণকে জানিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়..।
পরিশেষে ক্লাবের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়,
সকল দল,মত,ধর্ম,বর্ণের উদ্যে থেকে মানবতার কল্যাণে কাজ করার জন্য অনুরোধ করে সম্মানিত প্রধান সমন্বয়ক সভাপতি মন্ডলী সদস্য আজকের সভার সমাপ্তি ঘোষনা করেন।