1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মাধ্যমিকে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে দিনাজপুরে স্মারকলিপি প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

মাধ্যমিকে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে দিনাজপুরে স্মারকলিপি প্রদান

reporter মোঃ ফয়জার রহমান, বিশেষ প্রতিনিধি
calendar প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ

মাধ্যমিকে ইসলাম শিক্ষা বিষয়কে সকল শাখা ও বিভাগে আবশ্যিক কারণ এর দাবিতে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টা বরাবর এবং দিনাজপুর জেলা প্রশাসন ও দিনাজপুর শিক্ষাবোর্ডে চেয়ারম্যান মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ থাকে যে, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে ভর্তি নীতিমালায় “ইসলাম শিক্ষা” বিষয়টি এবারও এচ্ছিক (৪র্থ) বিষয় হিসেবে রাখা হয়েছে। যা বিগত পতিত সেক্যুলার ফ্যাসিস্টদেরই পুনরাবৃত্তি, ইহা জুলাই বিপ্লবের শহীদের রক্তের সাথে বেইমানি। ইসলাম প্রিয় দেশবাসির প্রাণের দাবি উচ্চমাধ্যমিকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা ও বিভাগে “ইসলাম শিক্ষা” বিষয়টি আবশ্যিক হিসেবে অধ্যয়নের ব্যবস্থা করবেন অথবা, এবার কমপক্ষে ২০১২ সালের পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবেন। অর্থাৎ মানবিকে নৈর্বাচনিক এবং বিজ্ঞান ও অন্যান্য শাখায় মুক্ত এচ্ছিক বিষয় হিসেবে রাখবেন।

আন্ত শিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালায় অবিলম্বে পরিবর্তন আনার ব্যবস্থা করবেন। এটা এই শিক্ষাবর্ষ থেকেই হতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। এর অন্যথা হলে দেশের মানুষ তা মানবে না।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ ফোরাম রংপুর-দিনাজপুর অঞ্চল সমন্বয়ক অধ্যাপক আতাউর রহমান,পঞ্চগড় জেলা সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহ সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন, দিনাজপুর জেলা সভাপতি এ এল এম ইকবাল হোসাইন, সদস্য সচিব ফজলুল করিম, ঠাকুরগাঁও জেলা সভাপতি এএসএম মোজাম্মেল হক চৌধুরী, সংগঠনের সদস্য ড. আব্দুল কাদের রহমানি, ড. লোকমান হাকিম, কায়সার আলী সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com