যশোরের মনিরামপুরে পুলিশের পৃথক অভিযানে একটি পরিত্যক্ত ওয়ানশুটার গান উদ্ধার এবং ইয়াবা'সহ হাফিজুর রহমান বাঙালী নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার গভীর রাতে উপজেলার বালিয়াডাঙ্গা ও খেদাপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে মনিরামপুর থানার পুলিশের একটি দল বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় প্রবাসী আব্দুল মান্নানের বাড়ির বাইরের বাথরুমের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মরিচা ধরা একটি পুরাতন ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে একই রাতে উপজেলার খেদাপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে ইয়াবা'সহ হাফিজুর রহমান ওরফে বাঙালী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "অবৈধ" অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র এবং আটককৃত আসামির ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।"
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা