1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দে উন্মুক্ত লটারি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নাগরপুরে নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ইয়াবা ও ইস্কাফ সিরাপ জব্দ বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি ড.শফিকুল ইসলাম মাসুদ জামালপুরে পরীক্ষার দিন মেধাবী স্কুলছাত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা দুর্গাপুরে অর্থের বিনিময়ে পদ বানিজ্য- আ’লীগ পুনর্বাসনের অভিযোগ রবিউল ও ইব্রাহিমের নেতৃত্বে জুয়ার আসর, ম্যানেজ সীতাকুণ্ড থানার ওসি অভিযোগ এলাকাবাসীর ‎বকশীগঞ্জে সাধুরপাড়ায় কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সুপারি বাগানে গোপনে গাঁজা চাষ, ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪টি গাঁজা গাছ জব্দ আইনের দলিলে আটকা মরিয়মের বিচার তানোর এ পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দে উন্মুক্ত লটারি

reporter জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে অ্যাডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দের উন্মুক্ত লটারি অনুষ্ঠান সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত
বুধবার ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ
জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে উন্মুক্ত লটারির মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দোকান বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হয়। লটারির প্রতিটি ধাপ উপস্থিত বরাদ্দপ্রত্যাশী ও অতিথিদের সামনে সম্পন্ন হওয়ায় পুরো প্রক্রিয়াটি ছিল উন্মুক্ত ও গ্রহণযোগ্য।
এ সময় অতিথিবৃন্দ বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট বরাদ্দ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারি একটি কার্যকর পদ্ধতি। তারা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং পৌরসভার সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে দোকান বরাদ্দপ্রত্যাশী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com