মোঃ লতিফুর রহমান (লতিফ), স্টাফ রিপোর্টার: আজ সকাল দশটায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় অনুষ্ঠিত হলো এক নান্দনিক প্রতিবাদ!
সমবেত কণ্ঠে গীত হলো- ‘ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি………
এ সময় এক অভূতপূর্ব দৃশ্য পরিলক্ষিত হয়- সাধারণ খেটে খাওয়া মানুষ রিকশা ও অটোচালকগণ সিট থেকে মাটিতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করেন।