‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
৯ জুলাল /২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে নরুন্দি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে নরুন্দি ইউনিয়ন ভূমি অফিস, স্কুল, কলেজ প্রাঙ্গণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় বিএনপি নেতারা বলেন, "বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ ঝুঁকি তৈরি হয়েছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"
তারা আরও বলেন, কেবল চারা রোপণ করলেই হবে না, রোপণকৃত গাছগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে যেন প্রতিটি চারা বড় হয়ে প্রকৃতিতে অবদান রাখতে পারে।
এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা, নরুন্দি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা প্রত্যেকে নিজ নিজ এলাকায় কমপক্ষে একটি করে গাছের চারা রোপণ করার অঙ্গীকার করেন।।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা