1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে বিরোধ: রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে বিরোধ: রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখা ও তা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইলিয়াস খান কালিঞ্জা গ্রামের সাত্তার খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে ইলিয়াস খানের সঙ্গে একই এলাকার রাসেলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে রাসেল ও তাঁর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এখনো এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।”
এদিকে, অভিযুক্ত রাসেল ও সিয়াম আহমেদ ঘটনার পর থেকে পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com