নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশ করার কথা জানিয়েছে দলটি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জনসমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচি ঘোষণা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। এরপর সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থেমে থাকব না। অনেক বাধা আসবে। অনেক বিপত্তি আসবে। এসব বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে অশান্তি সৃষ্টিকারী আওয়ামী লীগের পতন ঘটাব।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার এখান থেকে চলে গিয়ে বসে থাকবেন না। আপনারা ঘরে ঘরে গিয়ে মানুষকে বার্তা দেন যে মানুষ জেগে উঠেছে। এই জাগরণের মধ্যে দিয়ে এই সরকারের পতন হবে।’
বিএনপি’র আরেক নেতা শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশ মুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে, শুধু একটু ধাক্কা দিতে হবে। নয়াপল্টনে খালেদা জিয়াকে নিয়ে আসব। আপনারা সবাই তৈরি আছেন তো? যারা আমার নেত্রীকে কারাবন্দি করে রেখেছে, আমাদের নেতাকে বিদেশে থাকতে বাধ্য করছে তাদের মসনদ ভেঙে চুরমার করে ফেলতে হবে।’
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা