1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইউপি সচিব আবুল কালাম আজাদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন কৃষি সমৃদ্ধি বিসি আইসি ও বি,এ,ডি,সি সার ডিলারগণের সাথে মতবিনিময় সভা, ময়মনসিংহে লাইসেন্স বিহীন গেইন ফিডকে ৫০ হাজার টাকা জরিমানা করলেন ইউএনও ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা বিয়ের দাবিতে ওমান প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর ৪ দিন অবস্থান, এলাকায় চাঞ্চল্য! নতুন পঞ্চগড় বিনির্মাণের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে নবনিযুক্ত পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম.এ.মজিদের মতবিনিময় দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ সৈয়দ নূরুল আলম শাহ আমিরীর (রহ.) ২২তম ওরশ উপলক্ষে পটিয়া আমির ভান্ডারে বর্ণাঢ্য আয়োজন ব্যবসায়ী থেকে জননেতা: বাঁশখালীর মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে মজিবুর রহমান সিআইপি ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

reporter শামীম মীর গৌরনদী (বরিশাল)
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের গতকাল ৯ই সেপ্টেম্বর রোজ বুধবার শতবর্ষ উদযাপন-২০২৭ উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শতবর্ষ উদযাপন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের সকলের শ্রদ্ধাভাজন সাবেক প্রধান শিক্ষক সদানন্দ চক্রবর্তী।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক  অসীম কুমার ওঝা, আলহাজ্ব আব্দুল খালেক বিশ্বাস, প্রফেসর বিনয় বণিক, প্রভাষক গণেশ চন্দ্র মণ্ডল, প্রভাষক দিলীপ কুমার মিত্র, ইমদাদুল হক পান্না, বাটাজোর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওয়াহীদ আল মামুন লাভলু, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান বাবুল, বাটাজোর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান কবির, বাটাজোর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ সরদার, ব্যাংক কর্মকর্তা (অব.) মো. জাকির হোসেন শিকদার, পরিতোষ কুমার নন্দী, কামরুল আহসান রাসেল, বাটাজোর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ এবং ছাত্রদল নেতা মাইনুল সরদারসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিএম রনি, বাবু তালুকদার, শুভ সরদারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও বিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শতবর্ষ উদযাপনকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ব্যাপক

উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্টদের অংশগ্রহণে নানা কর্মসূচি গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com