যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আবু তালেবকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আবু তালেব শার্শা উপজেলার বাগআঁচড়া সাতভাইরপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ-১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর ২০২৬; বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারার মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
শার্শা থানা পুলিশ জানায়, আটক ব্যক্তি ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক আসামিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে