1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবী সহকারীর লাশ উদ্ধার - দৈনিক ঘোষণা

বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবী সহকারীর লাশ উদ্ধার

reporter মো: শাখাওয়াত হোসেন
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ

বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে নুরুজ্জামান হাওলাদার (৫৫) নামে এক আইনজীবীর সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনি এলাকার আহসান হাবিবের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নুরুজ্জামান হাওলাদার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। তিনি বরিশাল আদালতে একজন আইনজীবীর সহকারী (মুহুরি) হিসেবে কর্মরত ছিলেন। কর্মসূত্রে স্ত্রীকে নিয়ে ইছাকাঠি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে নুরুজ্জামানের সঙ্গে তার স্ত্রী নাসিমা বেগমের দাম্পত্য কলহ চলছিল। সোমবার দিবাগত রাতে তাদের মধ্যে বিরোধের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার ভোরে ওই বাসা থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাসার বাইরে তালা দেখতে পায়। পরে তালা ভেঙে ভেতর থেকে নুরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে নিহতের স্ত্রী নাসিমা বেগমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে বের করার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।  পুলিশ জানিয়েছে, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে নুরুজ্জামানের মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com