1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
বরগুনায় ৭ কোটি টাকার ভারতীয় পোশাক জব্দ, আটক ৫ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বরগুনায় ৭ কোটি টাকার ভারতীয় পোশাক জব্দ, আটক ৫

reporter মতিউর রহমান, বরগুনা
calendar প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার ও একটি কাভার্ড ভ্যানসহ ৫ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বিষখালী নদী সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা এই অভিযান পরিচালনা করে।

অভিযানে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি এবং ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন-
১. সোহাগ সরদার (৩২)
২. মো. সাগর হাওলাদার (৩৮)
৩. মো. মঞ্জু মোল্লা (৩২)
৪. মো. রেজাউল গাজী (৩৭)
৫. বিল্লাল হাওলাদার (৪৫)

কোস্টগার্ড জানায়, জব্দকৃত মালামাল, ট্রলার, কাভার্ড ভ্যান এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লে. কমান্ডার সাব্বির আলম সুজন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com