1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়ার আদালতে দেরী করে পৌঁছানোর কারণে মামলা করতে পারলেন না হিরো আলম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে কথিত টিউশন বাণিজ্য ও শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট সেবাপ্রার্থীরা সংখ্যালঘুর পৈতৃক জমি দখলের অভিযোগে আদালতে মামলা, বিচারাধীন অবস্থায়ও দখলচেষ্টার অভিযোগ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু জব্দ গোয়াইনঘাটে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অতিরিক্ত সময়ে দলিল-প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী ‎নওগাঁয় বিআরটিসি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু দেশ গঠনে ব্যক্তি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতার

বগুড়ার আদালতে দেরী করে পৌঁছানোর কারণে মামলা করতে পারলেন না হিরো আলম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৮ অপরাহ্ণ

এস.এম.জয়, বগুড়া জেলা প্রতিনিধি: আদালতে মামলা করতে এসে ফিরে গেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। আদালতে দেরী করে পৌঁছানোর কারণে মামলা করতে পারেন না তিনি। তবে আগামী রবিবার মামলা দায়ের করবেন বলে বৃহস্পতিবার দুপুরে বগুড়া আদালত চত্ত্বরে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান হিরো আলম।

হিরো আলম বলেন, আমি ২০১৮ সালে কাহালু- নন্দীগ্রাম আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলাম। কেন্দ্র পরিদর্শন করতে গেলে আমার উপরে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের নির্দেশে হামলা হয়েছিল। আমাকে তারা হত্যার চেষ্টা করেছিল। এছাড়া ২০২৩ সালের উপনির্বাচনে আমি জয়ী হলেও জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ইউএনওসহ অনেকে মিলে আমাকে হারিয়ে দেন। আমার সাথে তারা ফলাফল নিয়ে কারচুপি করেছে। কারণ জিতলে তাদের আমাকে স্যার ডাকতে হবে। আর তারা বার বার আমার মনোনয়ন বাতিল করেও আমাকে আর্থিকভাবে ক্ষতি করেছে। এতে মুটামুটি দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, দেশ এখন স্বাধীন হয়েছে। আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। এখনও যদি মামলা করে সুষ্ঠু বিচার না পাই তাহলে স্বাধীন হয়ে কি লাভ হলো। তাই আমি আশা করি দেশ যেহেতু স্বাধীন হয়েছে আমি সুবিচার পাবো। আর আমি যদি সুবিচার পাই তাহলে যারা এর আগে বিচার পায়নি তারাও মামলা করতে সাহস পাবে।

হিরো আলমের মামলার খসরায় তিনি ৩৩জনের নাম উল্লেখ করেছেন। এতে প্রথমেই নাম রয়েছে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের। এরপর রয়েছেন বগুড়া -৪ আসনের সাবেক এমপি রেজাউল করিম তানসেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা, বগুড়ার সদ্য বিদায়ী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, নন্দীগ্রামের সাবেক ইউএনও শিফা নুসরাত, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্না৷ এছাড়া বাকি যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা নন্দীগ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com